মেহেরপুরের গাংনীর একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি ককটেলসদৃশ বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকাল সাড়ে ৬টার সময় কসবা মোল্লাপাড়ার এলাকার রজব আলীর বাড়ি থেকে ককটেলসদৃশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রজবসহ পরিবারের সদস্যরা তাদের সিঁড়ির নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন...