ঢাকা নওয়াব এস্টেট ছিল ঔপনিবেশিক আমলে পূর্ববাংলার সর্ববৃহৎ জমিদারি, যার প্রতিষ্ঠাতা খাজা হাফিজুল্লাহ এবং তার ভ্রাতুষ্পুত্র খাজা আলীমুল্লাহ। তবে জমিদারির পরিধি, ব্যবস্থাপনা, সম্পদ ও ক্ষমতা বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রাখেন হাফিজুল্লাহর উত্তরসূরি খাজা আবদুল গণি এবং তার ছেলে খাজা আহসানুল্লাহ। পরিবারের প্র...