মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির জেনারেলদের বিচ্ছিন্ন রাখতে যে নীতি নিয়েছিল ওয়াশিংটন, এই পদক্ষেপ তার বড় পরিবর্তন। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এমন একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন এই যোগাযোগের মূল কারণ আপাতত মিয়ানমারে থাকা অনলাইন প্রতারণাকেন্দ্র বন্ধ করা। এসব কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে নানা ধরনের প্রতারণা চালানো হয়। তবে আলোচনার পরিধি আরও বড় হতে পারে। এর মধ্যে...