দিন দিন কমছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ। টেসলার শেয়ারের বড় দরপতনে এক দিনেই তার সম্পদ কমেছে ১৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। তবুও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।এর আগে স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কোম্পানির শেয়ারেও বড় ধস নামে, যা মাস্কের সম্পদে আরও চাপ তৈরি করেছে।ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, আজ ২৫ জুলাই ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৭২৫ দশমিক ১ বিলিয়ন ডলারে। এর আগে গত ২৩ জুলাই টেসলার শেয়ার ১৪ শতাংশ পড়ে যাও...