মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।আজ মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ...