বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ‘হার্টের জন্য হাঁটো’ শীর্ষক ওয়াকাথনের আয়োজন করেছে ফরচুন রাইস ব্র্যান অয়েল। শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ভোক্তা, পেশাজীবী, ইনফ্লুয়েন্সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।হার্টের সুস্থতা ও নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মানুষকে দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটা ও শারীরিক কার্যক্রমে অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকেরা জানান, নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে হৃদ্স্বাস্থ্যের যত্ন...