কুমিল্লার লাকসামে অবশেষে দখলের হাত থেকে রক্ষা পেল নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত ৭১ শতক জমি। যা প্রত্নতত্ত্ব বিভাগের সম্পদ হিসেবে গেজেটভুক্ত।গত ১০ সেপ্টেম্বর দৈনিক আগামীর সময়ে ‘নবাব ফয়জুন্নেছার ওয়াকফের বাকি জমিটুকুও কি দখল হয়ে যাবে?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।এ দিকে ভূমিদস্যুদের বাধা উপেক্ষা করে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজ ৯০ ভাগ সম্পন্ন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে জানা গেছে, দ...