যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহর নিয়ে স্থানীয় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ক্রেমলিন। চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণে রাশিয়া ও ইউক্রেনের সামরিক বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে তারা। রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকিতে মানবিক অভিযানের জন্য ২৭ অক্টোবর স্থানীয় সময় ভোর ৪টা থেকে গোলাবর্ষণ বন্ধ রাখবে রুশ বাহিনী। এর আগে শুক্রবার হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্র...