লিভারপুল অধ্যায় চুকিয়ে
বর্তমানে তুরস্কে নতুন জীবন শুরু করলেও পুরোনো এক ঝামেলায় আবারও খবরের শিরোনামে উঠে
এসেছেন মোহাম্মদ সালাহ। যুক্তরাজ্যের একটি আদালতের রায়ে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ
হয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড। মূলত গত মার্চ মাসে ঘটিত একটি ট্রাফিক সংক্রান্ত মামলার
জেরে এই শাস্তি পেয়েছেন তিনি।
আদালতের নথি অনুযায়ী, গত
২৭ মার্চ চেশায়ারের উইলমসলু এলাকায় নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর
সময় সালাহর মালিকানাধীন একটি রোলস-রয়েস গাড়ি স্পিড ক্যামেরার ধরা পড়ে। ৩০ মাইল প্রতি
ঘণ্...