সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় রিমান্ড শেষে মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওবায়দুর গুরুত্ব পূর্ণ তথ্য দিয়েছেন। মরিয়মের সঙ্গে একান্ত সময় কাটানোর বিষয়ে জানতে চাইলে গাজী নজরুল ইসলাম তাকে বলেছিলেন, মৌখিকভাবে তাদের বিয়ে হয়েছে। এদিন আসামি ওবায়দুরকে আদালতে হাজির করা হয়। ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে কারা...