গোপালগঞ্জে
তীব্র লোডশেডিং নিয়ে গ্রাহকদের ক্ষোভের মধ্যে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলার
আশঙ্কা করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এ পরিস্থিতিতে
দপ্তর, বিদ্যুৎ স্থাপনা ও
কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে
সংস্থাটি।
মঙ্গলবার ওজোপাডিকোর
গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে দপ্তর ও
স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করার অনুরোধ
জানানো হয়।
চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ পৌরসভা...