জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।সাবিন ম্যাগডালেনাকে স্বাগত জানিয়ে ও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সরকারের অগ্রাধিকারসমূহ যেমন গণতন্ত্র শক্তিশালী করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্র...