টাঙ্গাইলের মধুপুর উপজেলার চুনিয়া গ্রামে বৃহস্পতিবার শুরু হয়েছে
গারো জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘ওয়ান্না বা ওয়ানগালা-২০২৬’। ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবের
আয়োজন করেছে থকবিরিম পরিবার ও চুনিয়াবাসী।
আদি সাংসারেক ধর্মের রীতি, প্রাচীন ধর্মবিশ্বাস ও ঐতিহ্য অনুসরণে
আয়োজিত উৎসবে রয়েছে রুগালা, ক্রাম গগাতা, জলওয়াত্তাসহ বিভিন্ন ধর্মীয় আচার। পাশাপাশি
আছে ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্প, বইয়ের প্রদর্শনী ও বিক্রি এবং গারো সমাজে অবদানের
জন্য ‘থকবিরিম সম্মাননা-২০২৬’ প্রদান।
উৎস...