ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের নির্দিষ্ট পোশাক না থাকায় কে চিকিৎসক, কে নার্স আর কে দালাল, তা বোঝা মুশকিল— এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় চিকিৎসকদের কয়েকটি কক্ষে উপস্থিত না পেয়ে সংশ্লিষ্টদের শোকজ করার নির্দেশ দেন তিনি।পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভোগান্তি, চিকিৎসকদের অনুপস্থিতি এবং...