ধর্ষণের দুটি অভিযোগে আদালতে হাজির হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। এর মধ্যেই তার সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্স।২৪ বছর বয়সী রবিনের বিরুদ্ধে গত জুলাইয়ে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। শুক্রবার আদালতে হাজির হওয়ার পর তিনি শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন। ২০২৮ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা তার মামলার বিচার, যা চলবে পাঁচ দিন।মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের তদন্তে ২০২৫ সালের আগস্...