সৌদি আরবকে
লক্ষ্য করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। সোমবার (১২ অক্টোবর) জোটের
মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে
নিক্ষেপ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি।
সৌদি প্রেস
এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানানো হলেও এর
উৎক্ষেপণস্থল, ধ্বংসের সুনির্দিষ্ট স্থান কিংবা ব্যবহৃত প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কে
বিস্তারিত তথ্য দেও...