যে ডান হাত দিয়ে এতদিন খাতায় লিখেছে অর্ণব, সেই হাতটি এখন নেই। নবম শ্রেণিতে পড়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে যাওয়ার পর দীর্ঘ চিকিৎসায় প্রাণে বেঁচে ফিরলেও হারাতে হয়েছে ডান হাত। কিন্তু একটি হাত হারালেও থামেনি তার পড়াশোনা, থামেনি স্বপ্ন দেখা। বাঁ হাতে নতুন করে লেখার অভ্যাস গড়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮৯ পেয়েছে মুহতাসিম ইশরাক অর্ণব।
অর্ণব সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ার সময় বাসার ছাদে খে...