শেয়ারবাজারে এসএমই (স্মল ক্যাপিটাল) প্ল্যাটফর্মের সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেন ও কিউআইও সংক্রান্ত বিনিয়োগ সীমা নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সিদ্ধান্ত অনুযায়ী, এসএমইর সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেনের জন্য ব্যক্তিগত বিনিয়োগকারীদের ন্যূনতম ৩০ লাখ টাকার পোর্টফোলিও থাকার শর্ত বহাল রেখেছে কমিশন। তবে ওই প্ল্যাটফর্মে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন এবং ওই অফারের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম ১০ লাখ টাকার...