শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিনের টানা বিক্ষোভের পর গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও শ্রমিক বিক্ষোভ বা সড়ক অবরোধের তথ্য পাওয়া যায়নি। কয়েকটি পোশাক কারখানা বন্ধ থাকলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছেন।শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প রিজার্ভ বাহিনী (এসআরবি) ও আনসা...