রাজধানীতে শুরু হয়েছে বসুন্ধরা মেডিকেল সিটি (পরিবর্তিত নাম বাংলাদেশ মেডিকেল সিটি), এক হাজার শয্যাবিশিষ্ট ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং নতুন বাণিজ্যিক প্রকল্প এসআরপি টাওয়ারের আট দিনব্যাপী শেয়ার বিক্রি ও বিনিয়োগ মেলা। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে এই প্রদর্শনী ও বিনিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।আয়োজকরা জানান, এস রহমান প্রপার্টিজের একক উদ্যোগে আয়োজিত এ...