ইলেক্ট্রো মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনের শাংরি-লা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে এশিয়ার ২৮টি দেশের ২৮০ জনেরও বেশি সিইও ও করপোরেট নেতা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভান্দি।আয়োজকদের মতে, ৫০ বছরের কম বয়সী উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, ব্যবসার মালিক ও সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক স্...