২০৩০ সাল থেকে দুই বছর পরপর নতুন নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তিন স্তরের এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাহীন প্রীতি ম্যাচ কমানোর পাশাপাশি বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বকে একই কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে।ইএসপিএনের হাতে আসা খসড়া নথি অনুযায়ী, প্রস্তাবিত এএফসি নেশনস লিগে এশিয়ার ৪৭টি সদস্য দেশ অংশ নেবে। শীর্ষ দুই স্তরে থাকবে ১৮টি করে দল এবং তৃতীয় স্তরে থাকবে ১১টি দল।বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বকে এই প্রতিযোগিতার সঙ্গে সরাসরি যুক্ত করা হব...