এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে এগোলে জ্বালানি আমদানিতে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন (২ হাজার ৫৮০ কোটি) ডলার ব্যয় হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তা ৭ বিলিয়ন ডলারে নামতে পারে।আজ শনিবার প্রকাশিত ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।প্রতিবেদন অনুযায়ী, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি মহেশখ...