রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে মো. শামীম হোসেন সাজু (৪৫) নামে এক এসি মিস্ত্রির। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটা সিগন্যাল এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহতের সহকারী মো. মামুন জানান, একটি ভবনের ছয়তলায় এসির পাইপ স্থাপনের কাজ করছিলেন শামীম। কাজ করার সময় অসাবধানতাবশত...