কমিশন বৃদ্ধি, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার কর্মসূচি দিয়েছেন ব্যবসায়ীরা। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এ ঘোষণা দিয়েছে।আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. সেলিম খান কর্মসূচির কথা জানান।তিনি বলেন, এ দুই দিন দেশের সব এলপিজির দোকান বন্ধ থাকবে। এর মধ্যে সমাধান না এলে পরে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তিনি।সংবাদ সম্মেলনে ম...