দাম বাড়ানোর পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার খুচরা দোকানে অধিকাংশ কোম্পানির গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে ১৬৩ থেকে ২৬৩ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।সরেজমিনে উপজেলার লেছড়াগঞ্জ, কাণ্ঠাপাড়া, বলড়া ও ঝিটকা বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা দোকানে বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার নেই। ব্যবসায়ীদের কাছে শুধু পেট্রোম্যাক্স গ্যাসের সিলিন্ডার...