সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। তিনি জানিয়েছেন, একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।এর আগে গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্...