চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি পরিচয় দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।আজ শনিবার ভোর ৪টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় কর্ণফুলী থানা-পুলিশ। তবে দুপুর ১টা পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা কামাল উদ্দিনের ভাড়া বাসায় যান। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে নিরা...