গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। ডা. কে এম বাবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের নেতা।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চাল...