সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছের বাসা লক্ষ্য করে হামলা চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমপি জি কে গউছের বাসায় হামলার কোনো ভিডিও এটি নয়; বরং ভিডিওটি পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীরের একটি সংঘাতময় ঘটনার।গুজবের উৎস ও ভিডিও বিশ্লেষণফেসবুকের একটি প্রোফাইল থেকে গত বুধবার ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়— ‘কিছুক্ষণ আগে থেকে হ...