ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন মন্তব্যের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শেখ হাসিনা শুধু ডিসেম্বরে নয়, এ রকম অনেক ডিসেম্বর চলে যাবে, তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। যত অপকর্ম করেছেন এবং মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে ফিরতে দেবে না।তিনি আরও বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার আসার মতো কোনো দিন হবে কি না, তা আমার জানা নেই। তবে যারা তাকে ফিরিয়ে আনার আশা নিয়ে আবারও অরাজকতা সৃষ্টি করছে, বিভ...