মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে অশ্লীল ও বিকৃত ভিডিও বানিয়ে সামাজিকমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম তানভীর আহমেদ (৩০)। তার বাড়ি জেলার জুড়ী উপজেলায়। তিনি শ্রীমঙ্গল উপজেলায় বসবাস করেন।মামলার এজাহার থেকে জানা যায়, এমপি নাসেরের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে একটি চক্র এআই প্রযুক্ত...