এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত অন্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে ২০২৫ সালে জারি করা একটি পরিপত্র বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের নির্দেশনার অধিকাংশ অংশ বহাল রাখা হয়েছে।গতকাল মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র অনুযায়ী, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ ম...