জাপানের বার্ধক্যপীড়িত শ্রমবাজারে সৃষ্টি হয়েছে প্রায় ১ লাখ কেয়ারগিভার বা পরিচর্যাকারীর এক সুযোগ। যা বাংলাদেশের অর্থনীতিতে আনতে পারে নতুন রেমিট্যান্স-বিপ্লব। দেশটির জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ প্রবীণ হওয়ায় স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতে সৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ শূন্যতা। যেখানে প্রারম্ভিক বেতনই মাসে ১ দশমিক ৫ থেকে ২ লাখ টাকার ওপরে। তা ছাড়া, পরে জাপানের জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বা দীর্ঘমেয়াদি কেয়ার ভিসা পেলে এই আয় বেড়ে আড়াই থেকে ৩ লাখ টাকা ছাড়িয়ে যায়।
কিন্তু এই আকাশচুম্বী সম্ভ...