দিল্লির রাজপথে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন শহরে। বিক্ষোভ ঘিরে পুলিশি দমন-পীড়নের অভিযোগ, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার মুখ খুলেছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তারা একদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ও প্রশ্নফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছে, অন্যদিকে সাম্প্রতিক সহিংসতার জন্য ‘পরিকল্পিত উসকানি’কে দায়ী করেছে।দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গত সোমবার ‘ককোরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষিত স...