যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এফএএ জানিয়েছে, অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরের মধ্যে চলাচলকারী উড়োজাহাজের গতিপথ নিয়ন্ত্রণ করে ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার। এসব কেন্দ্রে যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে। এফএএর কারিগরি...