আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটিয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, তৃতীয় বছরে অর্থনীতিতে গতি ফিরবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতি পূর্ণমাত্রায় ঘুরে দাঁড়াবে।
গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বললেন।
আমি...