সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য ও পেটানোর হুমকির ঘটনায় মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীকে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের পীর তিনি। আজ রবিবার ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। এতে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবা...