২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ রয়েছে। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়।বইগুলোর অনুমোদনের সভায় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী এহছানুল...