সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আদালত পুলিশের (কোর্ট) ওসি কামাল হোসেন।রিমান্ডে নেওয়া দুজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা মো. সজিব (৩২)।পুলিশ জানায়, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছা...