বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে সমমনা জোট। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে জোটের নেতারা মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শুভেচ্ছা জানান।বিবৃতিতে অভিনন্দন জানান জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জোটের সমন্বয়ক ও জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মুখপাত্র ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম এবং জোটের...