নতুন মৌসুমের জন্য রিয়াল
মাদ্রিদের স্কোয়াডকে আরও গোছালো ও ভারসাম্যপূর্ণ করে তুলতে চান দলটির নতুন কোচ হোসে
মরিনহো। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বড় অঙ্কের বিনিয়োগের পর ক্লাবকে আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ
করতে এবং ড্রেসিংরুমে অপ্রয়োজনীয় ভিড় কমাতে স্কোয়াড ছোট করার প্রক্রিয়া শুরু করেছেন
পর্তুগিজ এই কোচ।
গ্লোবে স্পোর্তের প্রতিবেদন
অনুযায়ী, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে লস ব্লাঙ্কোসরা বেশ কিছু ফুটবলারকে স্থায়ীভাবে
কিংবা ধার চুক্তিতে বিক্রি করে স্কোয়াড ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। মরিনহোর এই...