বিশ্বের ১৩৭টি দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে সংহতি প্রকাশ এবং বিমান চলাচলের নিরাপত্তায় তাদের অসামান্য অবদান তুলে ধরতে ঢাকায় আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস পালিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বক্তারা আকাশপথের নিরাপত্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা জানান, প্রতিদিন শত শত উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন, অবতরণ ও আকাশপথে সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে এ...