প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের
কাজে একযোগে শুরু করেছে দেশের অর্ধেক ব্যাংক। ফলে ছয় দিন এসব ব্যাংকের অনলাইন, এটিএম
ও কার্ড সেবা থাকছে বন্ধ। বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে ব্যাংকগুলো এমন সিদ্ধান্ত
নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশে ৬০টির বেশি ব্যাংক রয়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি
মিলিয়ে ৩০টি ব্যাংক প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের
কাজ শুরু করেছে।
এর অংশ হিসেবে ব্যাংকগুলোর কার্ড, এটিএম ও পিওএসসহ
বিভিন্ন প্র...