আগস্ট মাস জুড়ে চারটি ভিন্ন ঘরানার নতুন কনটেন্ট মুক্তির ঘোষণা দিয়েছে চরকি। চলতি মাসের প্রতি সপ্তাহে একটি করে কনটেন্ট আসবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
৬ আগস্ট মুক্তি পাবে আহমেদ হাসান সানি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি চরকি’র মাধ্যমে ছোট পর্দায় দেখা যাবে। রাজনৈতিক দর্শনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ,
তানভির অপূর্ব। প্রযোজনা করেছেন খালিদ মাহব...