ফিডব্যাকের ৫০ বছর পূর্তি সামনে রেখে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ব্যান্ডটি। ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামের এই আয়োজন থেকে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনা তুলে ধরবেন সদস্যরা। লিখেছেন মীর রাকিব হাসান
জমেছে নতুন গান
ফিডব্যাকের সর্বশেষ অ্যালবাম ‘এখন’ প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে। এরপর অ্যালবাম প্রকাশ না হলেও নতুন গান তৈরি থেমে থাকেনি। ফোয়াদ নাসের বাবু বললেন, ‘এর মধ্যে চার-পাঁচটি গান তৈরি হয়ে গেছে। সেগুলোর সঙ্গে আরও গান যুক্ত করে আগামী বছর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে।’ গানগুলো ম...