আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।