জাতীয়
দলের দীর্ঘ সময় নির্ভরতার প্রতীক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ এই অলরাউন্ডার এবার
সেই অভিজ্ঞতাই তুলে দিচ্ছেন আগামী
প্রজন্মের ক্রিকেটারদের হাতে। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি শুরু করেছেন মেন্টরিংয়ের
নতুন অধ্যায়।
বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) গত জুনে মাহমুদউল্লাহকে
অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর
হিসেবে নিয়োগ দেয়। শুধু যুব দলই
নয়, বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াড এবং হাই পারফরম্যান্স
(এইচপি) ইউনিটের সঙ্গেও কাজ করার দায়িত্ব
দেওয়া হয়েছে তাকে।...