বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব যার হাতে, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। আওয়ামী লীগের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ফুলেল সংবর্ধনা ও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ছবি-ভিডিও সামনে আসার পর আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবুল হাশেম। তাকে ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুয়েট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। তবে ওই কর্মকর্তার দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।খোঁজ নিয়ে জানা...