বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে আন্দোলন শুরু করেন।শিক্ষার্থীরা জড়ো হয়ে দুপুর ১২টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিতে শুরু করেন নানা স্লোগান। এসময় নানা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তারা। একটি প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ও ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এমন নানা...